শুধুমাত্র ১ দিনের জন্য পৃথিবীতে বেঁচে থাকা ও কাজ করাঃ

আপনি যদি শুধুমাত্র আজকের এই দিনটি পৃথিবীতে বেঁচে থাকেন এবং আগামীকাল আপনার কোন কাজ নেই তাহলে আজ আপনি কোন কোন কাজগুলো করতেন। সেই হিসাবে একটি পরিকল্পনা তৈরি করে লিখিত আকারে শেয়ার করুন। 


আমাদের আজকের জন্য কি করণীয়ঃ

আজ আমাদের আয় ব্যায় খরচ চলা আনন্দ বিনোদন সবকিছু একদিনের জন্য হিসাব করবো। যেমন আজ আমার মোট ব্যয় কত টাকা। কোন কর্মচারীর স্যালারী কত সবকিছু ব্যাংকিং/মোবাইল ব্যাংকের মাধ্যমে সমাধান করা। আগামীকালের জন্য কোন কিছুই রাখা হবে না। আমরা ডেফোডিল ফুলের মতো মাত্র ১টি দিনের জন্য প্রষ্ফুটিত হয়ে সন্ধ্যার মধ্যেই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবো। 


আজকের মোট খরচ ও মোট আয় বাজেট তৈরিঃ

আজ আমাদের মোট খরচ কত হতে পারে এবং সেই অনুপাতে আমাদের আয় করতে হবে। 


দশটি সমস্যা নোটস করুনঃ

আপনার মেধা ও যোগ্যতা বৃদ্ধির জন্য সমস্যা খুজে বের করতে হবে এবং সেগুলো ডাইরীতে নোটস করতে হবে। আজকের মধ্যে দশটি সমস্যা সমাধান করতে হবে। যদি আপনি নুন্যতম ১০টি সমস্যা সমাধান করতে পারেন তাহলে আপনার ক্যাপাসিটি লেভেল-১০ এ অবস্থান করছে বলে ধরে নেওয়া হবে। যদি আপনি প্রতিদিন ১টি সমস্যা সমাধান করতে পারেন তাহলে আপনার লেভেল-০১ এ অবস্থান করছে বলে ধরে নেওয়া হবে। 

 আপনি আজ ১০টি সমস্যা খুজে বের করুন ডাইরীতে লিখুন এবং সমাধান করুনঃ 

যদি আপনি এই কাজটি সঠিকভাবে করতে পারেন তাহলে আজ আপনার কাজের লেভেল হবে ১০ আর যদি আপনি ১টি সমস্যা সমাধান করেন তাহলে আপনার লেভেল হবে ১ মাস শেষে গড় করে আপনার লেভেল কাউন্ট করা হবে। সেই অনুপাতে আপনার জন্য বেতন নির্ধারণ করা হবে। 

একদিন ছাত্র অন্যদিন শিক্ষক: 

প্রতিটি ছাত্র-ছাত্রীকে ১দিন শিক্ষক ১দিন ছাত্র হিসাবে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি ছাত্রকে এইভাবে তৈরি করা হবে যেন তাদের মেধা ও যোগ্যতা দুটোই বৃদ্ধি পাই। প্রথমে ১জনকে জিজ্ঞাসা করা হবে তুমি ছাত্র হতে চাও না শিক্ষক হতে চাও। তাদের চাওয়ার উপর ভিত্তি করে শিক্ষক দুটি টিম করবেন। যাদের একদল শিক্ষক একদল ওয়ার্কার হিসাবে দায়িত্বপালন করবেন। 


প্রশ্ন তৈরি করতে শেখাঃ

আমাদের ছাত্র ছাত্রী সহ সকল স্টাফদেরকে প্রশ্ন তৈরি করা শিখতে হবে। 

সেকেন্ড হোম নামে ১টি প্রজেক্টঃ
সেকেন্ড হোম নামে ১টি প্রজেক্ট শুরু করতে হবে। যেখানে ২য় বিবাহ করতে আগ্রহীদের নিয়ে একটি কমিটি করা হবে তারা যে বিল্ডিং তৈরি করবেন সেখানে তাদের ২য় সংসার গড়ে তুলতে পারবেন। যেহেতু একক ভাবে কাজটি করা অত্যান্ত কঠিন সেহেতু কাজটি কমিটি আকারে করা হবে। স্ত্রীদেরকে বিভিন্ন পেশার মধ্যে অন্তভুক্ত করা হবে। বিল্ডিং এর নীচে মার্কেট থাকবে যেখানে সকলের বিজনেসের জন্য প্লাটফর্ম করে দেওয়া হবে। প্রথম ফ্যামিলীর কোন কতৃত্ব থাকবে না। 

অভিবাসন :

মাইগ্রেশন নামে আমাদের কোম্পানী কাজ শুরু করবে। সমগ্র বিশ্বে যত মানুষ দেশান্তর হতে চায় তাদের সকলকে নিয়ে একটি টিম গঠণ করে আমরা কাজ করতে পারি। 


Business Alliance: (BA) 

business alliance (BA) - নামে একটি ব্যবসায়ীক সংগঠন গড়ে তোলা হবে। কোন একজন ব্যবসায়ীর উপর হামলা মামলা চাঁদাবাজি মানেই সদস্যদের সকলের উপর হামলা মামলা চাঁদাবাজি হিসাবে ধরা হবে। এবং সকল শক্তি নিয়ে চরম প্রতিশোধ গ্রহণ করা হবে। 

কৃষি হাসপাতালঃ Agriculture Hospital: 

Branch-01: Baniakandor, Branch-02: Khajura, Branch-03: Chutlia প্রাথমিক অবস্থায় আমাদের সমিতির মাধ্যমে প্রতিটি গ্রামে ১টি করে কৃষি হাসপাতাল গড়ে তোল হবে। সেখানে কৃষি যন্ত্রপাতি বিক্রয় ও কৃষকের পণ্য উৎপাদন ও সরবরাহ চেইন তৈরি করা হবে। 

প্রতিদিন ১০টি নতুন বিষয় শেখার আগ্রহঃ

যারা প্রতিদিন ১০টি নতুন বিষয় শিখতে ও জানতে আগ্রহী শুধুমাত্র তাদের সাথেই আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিদিন ১০টি তারমানে মাসে ৩০০টি নতুন বিষয় যদি কোন ব্যাক্তি শেখার আগ্রহ থাকে তাহলে সে মাত্র ৩ মাসের মধ্যে প্রায় ১০০০ নতুন বিষয় ব্রেণের মধ্যে স্টোর করতে পারবে। তাদেরকে বলা হবে যদি আপনি প্রতিদিন ১০টি বিষয় ব্রেণের মধ্যে স্টোর করতে পারেন তাহলে আপনাকে সকল বিষয়ে হেল্প করা হবে। আমাদের টার্গেট অনুসারে যদি সে প্রতিদিন ২০টি বিষয় জানার চেষ্টা করে এবং তার মধ্যে মাত্র ৫০ শতাংশ মনে রাখতে পারে তাহলেও তাকে দিয়ে পৃথিবীর সকল কাজ করানো সম্ভব হবে। তবে যাদের মাথার ধারণ ক্ষমতা একেবারেই কম তাদের দিয়ে আমাদের এই বুদ্ধিবৃত্তি পৃথিবীতে কিছুই করানো যাবে না। 

সমিতির সঞ্চয়ের পরিমাণঃ

প্রাথমিক সদস্যদের ফি ১০ টাকা। দ্বিতীয় ধাপে উন্নতি হলে তাদের সঞ্চয় ১০০ টাকা। তৃতীয় ধাপে ১০০০ টাকা। ৪র্থ ধাপে ১০০০০ টাকা ৫ম ধাপে ১ লক্ষ টাকা ৬ষ্ঠ ধাপে ১০ লক্ষ টাকা। ৭ম ধাপে ১ কেটি টাকা। ৮ম ধাপে ১০টি টাকা। ৯ম ধাপে ১০০ কোটি টাকা। এবং দশম ধাপে ১০০০ কোটি টাকা। 

জব প্লেসমেন্ট ক্লাস শুরুঃ
এখন থেকে নিয়মিত জব প্লেসমেন্ট এর উপর ৩ মাসের ক্লাস হবে। 
চাকুরীর গ্রুপগুলোতে যে সকল উদ্যোক্তা পোস্ট করেন তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের কি ধরণের প্রডাক্ট ওয়ার্কার প্রয়োজন সেই অনুপাতে ওয়ার্কার সাপ্লাই দেওয়া হবে। প্রতি ওয়ার্ক
ওয়ার্কার থেকে ট্রেনিং ফি বাবদ মাসে ১০০০ টাকা গ্রহণ করা হবে। যারা এই কাজের সাথে যুক্ত থাকবেন তাদের সকলেই লাভবান হবেন। 

ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কি কাজঃ
যেহেতু এখন থেকে আমরা শুধুমাত্র ট্রাভেল নিয়ে কাজ করবো সেহেতু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে যত ধরণের ট্রাভেল নিয়ে জব পোস্ট হয় সেগুলো খুজে খুজে বিড করবো এবং সেখানে কাজ করবো। আমাদের ওয়ার্কারদের প্রত্যেকের জন্য ১টি ব্লগ সাইট ওপেন করে দেওয়া হবে তারা সেখানে কাজ করবেন। ডাটাবেস তৈরি ও ম্যানেজমেন্ট এর কাজ করবেন। 

সমস্যা সমাধান অফিসারের বেতনঃ
১। প্রতিদিন ১টি সমস্যা সমাধান মাসিক বেতন ১০০০ টাকা। প্রতিদিন ২টি সমস্যা সমাধান মাসিক বেতন ২০০০ টাকা। প্রতিদিন ৩টি সমস্যা সমাধান ৩০০০ টাকা বেতন। প্রতিদিন ৫টি সমস্যা সমাধান মাসিক বেতন ৫০০০ টাকা। প্রতিদিন ১০টি সমস্যা সমাধান করলে বেতন ১০ হাজার টাকা। প্রতিদিন ১০০ সমস্যা সমাধান করলে বেতন ১ লক্ষ টাকা।  

Leave a Reply